• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০,০০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ ০১ জন আটক যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে ছিনতাই ও মাদকে জড়িত ১৯ জন গ্রেপ্তার মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর” সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮৩ বোতল ESKUF সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী এ কে আজাদের নাম ঘোষণা

কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে ছিনতাই ও মাদকে জড়িত ১৯ জন গ্রেপ্তার

Montu Rahman / ১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ ও সাঁড়াশি অভিযানে ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৫ জন চিহ্নিত ছিনতাইকারী এবং ১৪ জন মাদক সংক্রান্ত অপরাধে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা জেলার পুলিশ সুপারের বলিষ্ঠ নেতৃত্ব ও নির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ডাকাতি ও চুরির মতো স্পর্শকাতর অপরাধের পাশাপাশি ছিনতাই ও মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নগরীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।


জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লাকে ছিনতাই ও মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। নগরীসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD