কুমিল্লার মেঘনায় ৬৫ পুরিয়া গাঁজাসহ মাসুদা আক্তার ওরফে মিতু (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তাঁর দেহ তল্লাশি করে ৬৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন আনুমানিক ৩০০ গ্রাম।
পুলিশ জানায়, মাসুদা আক্তার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মেঘনা থানায় মামলা হয়েছে।
পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদা আক্তারের বিরুদ্ধে এর আগে ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ২০২১ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরও দুটি মামলা রয়েছে।
Devoloped By WOOHOSTBD