চোরি ডাকাতি ছিনতাই ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ প্রকৃত মালিকের মিকট হস্তান্তর করে ইতিহাস গড়ল।
মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) এর সার্বিক তত্ত্বাবধানে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম মোবাইল হারানোর জিডির তথ্যের ভিত্তিতে তদন্ত করে। হারানো মোবাইল উদ্ধারপূর্বক শনিবার (১২-০৯-২০২৬) খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ মোঃ মেনহাজুল আলম পিপিএম এর মাধ্যমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, এটি একটি চলমান প্রক্রিয়া।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ গোয়েন্দা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ভূক্তভোগী সদস্যগণ তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Devoloped By WOOHOSTBD