• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০,০০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ ০১ জন আটক যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত কুমিল্লায় ডিবির সাঁড়াশি অভিযানে ছিনতাই ও মাদকে জড়িত ১৯ জন গ্রেপ্তার মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর” সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮৩ বোতল ESKUF সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী এ কে আজাদের নাম ঘোষণা

বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

Montu Rahman / ৫ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এ কর্মসূচির উদ্বোধনের পরপরই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের নেতৃত্বে এবং পৌর প্রশাসক দীপংকর বর্মনের উপস্থিতিতে বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা শাখার কর্মীবৃন্দ, বিএনসিসি ও স্কাউট সদস্যরা এ অভিযানে অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল ও জমে থাকা পানি অপসারণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়।

এ সময় জনসাধারণকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

কর্মসূচির মূল লক্ষ্য হলো জনসম্পৃক্ততার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD