• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধ ও মামলার ৩০ আসামি গ্রেফতার নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ১০০ জন আসামী গ্রেফতার নওগাঁ জেলা মান্দায় চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার,৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ১০০ জন আসামী গ্রেফতার

Montu Rahman / ৩ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

গত সোমবার ( ০৭/০৯/২০২৬) খ্রি. নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণ করা পরে বিভিন্ন থানায় হামলা মামলা ও মাদকের বিরুদ্ধে অভিযুক্ত গ্রেফতার করা হয়। পুলিশ সুপার নারায়ণগঞ্জ তিনি নিজেও অভিযানে অংশ গ্রহণ করে বলে জানা যায়। পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযান পরিচালনা করে। বিভিন্ন প্রকার অপরাধের আডামি অভিযুক্তদের অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়।

আটককৃতদের বিবরণ:

*সদর মডেল থানা:*
অভিযান পরিচালনা করে মাদকসেবী ও মাদকব্যবসায়ীসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

*ফতুল্লা থানা:*
অভিযানে মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১৭ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী অভিযানে ২ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৩ বোতল বিদেশি মদ, ১০ পিস ইয়াবা এবং ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

*রূপগঞ্জ থানা:*
অভিযানে মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১০ জনকে আটক করা হয়েছে এবং ১০৬ বোতল ফায়ার ডিল উদ্ধার করা হয়েছে।

*বন্দর থানা:*

অভিযানে মোট ২২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী মামলায় ৩ জন, ছিনতাইয়ের দায়ে ১ জন, মাদকসেবী ৩ জন, মাদকব্যবসায়ী ৪ জন, জিআর পরোয়ানায় ১ জন, সিআর পরোয়ানায় ৩ জন এবং পূর্বের মামলায় ৭ জন গ্রেপ্তার হন। এ ছাড়া ২টি মাদক মামলা রুজু করা হয়েছে এবং ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

*সিদ্ধিরগঞ্জ থানা:*
বিশেষ অভিযানে মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

*সোনারগাঁও থানা:*
মাদকসেবী, মাদকব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টি) আসামিসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

*আড়াইহাজার থানা:*
অভিযানে মাদক সংক্রান্ত মামলায় ৩ জন, সিআর সাজাপ্রাপ্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে জেলার উক্ত সাতটি থানায় সর্বমোট ১০০ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD