নারায়ণগঞ্জ জেলায় আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব থাকা পুলিশ, ডিবি,র্যাবসহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আমার অহংকার এই প্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অন্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রৰুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে|
ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জনস্বার্থে নারায়ণগঞ্জ র্যাব-১১, সিপিসি-১ এর আভিযানিক দল গত রবিবার ( ৬ সেপ্টেম্বর ২০২৬) ইং তারিখ অনুমান রাত ০৮:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন খানপুর হাজীগঞ্জ (কেল্লার পুল নামে পরিচিত) মেইন গেইটের ৫০ মিটার পূর্বে কেল্লার বাউন্ডারি দেয়াল সংলগ্ন ঝোপের ভিতর পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় র্যাব -১১|
ঘটনা পর্যালোচনায় জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) ইং তারিখ রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন খানপুর হাজীগঞ্জ কেল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে ছিনতাই ও মাদকের স্পট হতে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়| পরবর্তীতে উক্ত এলাকা তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় কেল্লার মেইন গেইটের ৫০ মিটার পূর্বে কেল্লার বাউন্ডারি দেয়াল সংলগ্ন ঝোপের ভিতর পরিত্যক্ত অবস্থায় ০৮ (আট) রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ এর অন্ত্ৰ ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্ৰ ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্ৰহনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD