• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯৬ বোতল ফায়ারডিল, ৯৮ বোতল কফ রিলিফ এবং ২০ বোতল বিদেশী মদ উদ্ধার  ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার জানালেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মন্টু মাস্টার মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার বাঁশখালীতে জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি

কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

Montu Rahman / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কুমিল্লা সংবাদদাতা

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক টিম গতকাল ( ১৭.০৮.২০২৬খ্রি.) দিবাগত রাত ০৩:০০ ঘটিকায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।ডিবি পুলিশ অভিযান কালে ডাকাতি সংঘটনের প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ হতে ২ জন এবং গ্রেফতার এড়ানোর জন্য মোটর সাইকেলে করে পালানোর চেষ্টাকালে আরো ৩ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রাতে সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক হতে পরানপুর বাজার এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক টিম লালমাই বাজার এলাকায় অবস্থান গ্রহণ করে। ডাকাতি সংঘঠনের পূর্বেই সকল ডাকাতকে (৫ জন) ডাকাতির সরঞ্জামসহ আটক করে।

জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, গ্রেফতারকৃত ডাকাতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে আসছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত ডাকাতদের সর্দার জহিরুলের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ৫টি নিয়মিত মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও ঠিকানা১। জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক (৫৩), পিতা-মৃত কারী শহিদুল্লাহ, মাতা-মততাজ বেগম, সাং-হোসেনপুর (প্রধানিয়া বাড়ী), থানা-সদর, জেলা-চাঁদপুর। বর্তমানে, টমছম ব্রিজ ছন্দু হোটেলের পশ্চিম পাশে হাবিবের বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লা:রয়েছে।

উল্লেখ্য, আটককৃত ডাকাত জহিরুলের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ৫টি নিয়মিত মামলা রয়েছে।

২। মোঃ মামুন মিজী (৪৫), পিতা-মৃত কালাম মিজী, মাতা-মৃত হালিমা বেগম, সাং-ঢড্ডা (মিজী বাড়ী), খানা-হাজাগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-কচুয়া চৌমুহনী (তালতলা), থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা।
৩। মোঃ কবির ভূইয়া (৪০), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-সাচইনমেঘ, নোয়াব আলী মুন্সী বাড়ি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।
৪। মোঃ রবিউল আলম (৩৫), পিতা-মৃত ধুলুবারি, মাতা-ফাতেমা বেগম, সাং-মদনা, থানা-সদর, জেলা-চাঁদপুর।
৫। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-আবুল বাশার, মাতা-মনি বেগম, সাং-ভাটিয়ালপুর (গাজী বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর। বর্তমানে, শিবপুর (লালমাই বাজারের সাথে ডাক্তার বাড়ী), থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা।

উদ্ধার ও জব্দ: ১টি লোহার বোল্ট কাটার: ১টি সেলাই রেঞ্জ: ১টি প্লাস। ১টি লোহার রড: ২টি কাঠের বাটযুক্ত কিরিজ: ১টি কাঠের বাটযুক্ত হাসুয়া। ১টি কালো রংয়ের কাপড়ের ব্যাগ: ১টি নীল রংয়ের পিকআপ গাড়ি এবং ১টি কালো রংয়ের ডিসকভার মোটরসাইকেল।

দুটি ছবি আলাদা করে দেওয়ার অনুরোধ রইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD