• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে রেনু মাছ ধ্বংস দৌলতপুর থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারি আটক পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযান অভিযানে ১.৫ কেজি গাজা সহ স্বামী-স্ত্রী দুইজন গ্রেফতার চট্টগ্রাম (সিএমপি) ডবলমুরিং থানাধীন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৫(পাঁচ) নারীসহ মোট ১৫(পনেরো) জন আটক চান্দিনায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ কুমিল্লায় ৩৩৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার উপজেলা ছাত্র দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ধারালো ছুরিকাঘাতে গাড়ির হেলপার নিহত হয়

পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার

Muntu Rahman / ১ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটি সংবাদদাতা

রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন আসামী গ্রেফতার এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা, যানবাহন আটক ও প্রসিকিউশন দাখিল।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি সদর (কোতয়ালী), কাপ্তাই, বাঘাইছড়ি ও কাউখালী থানায় পৃথক অভিযান পরিচালনা করে। মাদকসেবী, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ২৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে কোতয়ালী থানার অভিযানে মাদক সেবনের অপরাধে ১১ জন, মাদকসহ ৩ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। অভিযানকালে রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার, শহিদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

মাদক সেবনের অপরাধে কোতয়ালী থানার গ্রেফতারকৃত আসামীরা হলেন ০১। মোঃ মোর্শেদ আলম (২৮), পিতা- মফিজুর রহমান, মাতা- আনোয়ারা বেগম, সাং- এসপি বাংলো, মাঠের কোনে বাসা, ০২নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। মোঃ নুর হোসেন (২১), পিতা- মৃত আলাল তালুকদার, মাতা- নুরজাহান বেগম, সাং- এসপি বাংলো, মাঠের কোনে বাসা, ০২নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। মোঃ এনামুল কবির (২৮), পিতা- মোঃ মমতাজ , মাতা- আমেনা বেগম, সাং- সোনালী ব্যাংকের পিছনে, নিউ মার্কেট, ডিসি অফিসের পার্শ্বে, ০৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৪। জয় চন্দ্র (২৯), পিতা- কানু চন্দ্র, মাতা- শিপ্রা চন্দ্র, সাং- বনরুপা, ০৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৫। মোঃ নাহিদ হাসান সজিব প্রধান (২৯), পিতা- মোঃ নাজিম উদ্দিন, মাতা- নাজমা বেগম প্রঃ স্বপ্না বেগম, সাং- বুরুঙ্গী, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা, এ/পি-দঃ কালিন্দিপুর, ব্রীজের গোড়ায় বাসা, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৬। মোঃ সোহেল প্রঃ কালা (৪৩), পিতা- মৃত দেলোয়ার হোসেন প্রঃ দেলু মিয়া, মাতা- শাহানা বেগম, সাং- তবলছড়ি, ধন মিয়া পাহাড়, ০৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৭। মোমিন উদ্দিন প্রঃ মুন্না (৩২),পিতা- মৃত আব্দুল সামাদ, মাতা- ফিরোজা বেগম, সাং- রিজার্ভ বাজার, ০২নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৮। মোঃ ওমর ফারুক (৪৩), পিতা- ছাইদুল ইসলাম, মাতা- রোকেয়া বেগম, সাং- রিজার্ভ মুখ, ০৩নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৯। মোঃ সাইদুল ইসলাম (৪০), পিতা- আব্দুর রহমান তালুকদার, মাতা- মোজেদা বেগম, স্থায়ী সাং- গাভী, ০২নং সেল বরশ ইউপি, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগন্জ, এ/পি-চেঙ্গির মুখ, ০১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি, ১০। মোঃ মেহেদী (৩০), পিতা- আব্দুস সোবাহান, মাতা- মৃত সামছুন্নাহার, সাং- তবলছড়ি, মসজিদ কলোনী, ০৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ১১। মোঃ সাগর (২৮), পিতা- মৃত মকবুল, মাতা- নাজমা বেগম, সাং- তবলছড়ি, মসজিদ কলোনী, ০৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।

এছাড়াও কোতয়ালী থানার পৃথক অভিযানে মাদক সেবন ও মাদকসহ গ্রেফতার করা হয় আসামী ০১। মোঃ সালাম (২৫), পিতা- জসিম উদ্দিন, মাতা- ইয়াসমিন আক্তার, সাং- ডিএসবি কলোনী, মাঝের বস্তি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২।অর্নব ত্রিপুরা (২৯), পিতা- গৌরি শংকর ত্রিপুরা, মাতা- দিপালী ত্রিপুরা, সাং- ডিএসবি কলোনী, মাঝের বস্তি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। অজয় ত্রিপুরা (২৪), পিতা- বিক্রম ত্রিপুরা, মাতা- চন্দনা রায়, সাং- ডিএসবি কলোনী, মাঝের বস্তি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।

এছাড়াও কোতয়ালী থানার সিআর ওয়ারেন্টভুক্ত আসামী ০১। মোঃ আমজাদ হোসেন(২৭) পিতা- এস এম জাহাঙ্গীর আলম, মাতা- লাকী আক্তার রোজী, সাং- জমজম হোটেল, রিজার্ভ বাজার, লঞ্চঘাট, থানা- কোতয়ালী জেলা- রাঙ্গামাটি, ০২। শ্যামলা দাশ (১৯) পিতা- রসোময় দাশ (পডুল্ল্য), সাং- পুরাতন জালিয়া পাড়া, রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী জেলা- রাঙ্গামাটিদের’কে গ্রেফতার করা হয়।

এছাড়া কাপ্তাই থানার অভিযানে ২টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামী ০১। মোঃ নুরনবী কাঞ্চন (২৫), বাঘাইছড়ি থানার অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ ০২। চন্দন ধর (৫০) এবং কাউখালী থানার পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আসামী ০১। মোঃ ইমাম হোসেন (৩৬), ০২। মোঃ নজরুল ইসলাম (২৯), ০৩। রবিউল ইসলাম সুজন (২২) ও ০৬ লিটার ৭৫০ মি.লি. দেশীয় তৈরি চোলাই মদ ও ০১টি সিএনজি অটোরিকশাসহ ০৪। মোঃ সাব্বির (৩২) ০৫। মোঃ সরোয়ার (২৪)-কে গ্রেফতার করা হয়।

অভিযানসমূহে মোট ৭০ গ্রাম গাঁজা, ০৬ লিটার ৭৫০ মি.লি. দেশীয় তৈরি চোলাই মদ এবং ০১টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

পাশাপাশি জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। ১৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে জেলার ১৩টি স্থানে মোট ২৩টি চেকপোস্ট পরিচালনার মাধ্যমে ২৯০টি গাড়ি ও ৩৭৪টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এসময় ২২টি মোটরসাইকেল, ১২টি সিএনজি ও ০১টি মিনি ট্রাক আটক এবং ১৮টি মোটরসাইকেল, ০৭টি সিএনজি ও ০১টি মিনি ট্রাকের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD