দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা ও একটি টয়োটা হাইস মাইক্রো গাড়িসহ ০১ জন আসামী গ্রেফতার।
কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মো: খলিলুর রহমানের দিক নির্দেশনায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। দাউদাউকান্দি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ)/অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২/০৮/২০২৬) তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকার সময় দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভাস্থ দক্ষিন সতানন্দি সাকিনে দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিম দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে নিষিদ্ধ মাদক দ্রব্য গাঁজা জব্দ করে। পুলিশের চেকপোস্ট করা কালে গাড়ির চালক মোঃ ইব্রাহিম (২৪) পিতা-তাইজুল ইসলাম, মাতা-পারুল বেগম, সাং-শ্যামবকসী, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা এর ড্রাইভিং সিটের পিছন সিটের নিচে বিশেষ কায়দায় বক্সে রক্ষিত মোট ১৪ (চৌদ্দ) টি প্যাকেট, যাহার প্রতিটি প্যাকেটে ২.৫ কেজি করিয়া সর্বমোট (১৪X ২.৫) = ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা ও একটি টয়োটা হাইস মাইক্রো গাড়ী গাঁজাসহ আটক করে পুলিশ। জব্দ কৃত গাড়ি যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-চ-১৫-৮১৮১ পাইয়া জব্দ করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা বহন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
এই সংক্রান্তে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আইন অনুযায়ী বিচার ও শাস্তির ব্যবস্থার দাবিতে পুলিশ নিয়ম মাফিক আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়। মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা নিয়মিত চলমান থাকবে বলেও জানা যায়।
Devoloped By WOOHOSTBD