• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ভেড়ামারার এক হাইস্কুলের এস এস সি টেস্ট পরীক্ষার উত্তরপত্র ঘিরে প্রশ্ন, দায়িত্বহীনতার অভিযোগ ভেড়ামারা ডায়াবেটিস সমিতি আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস — ডাঃ কামরুল ইসলাম মনা ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় সিরাপ জব্দ বাঁশতলা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ৭ জন আটক সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ সীতাকুণ্ডে একটি বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি।।নিয়ে গেছে ১৯ টি ফ্যান ৩ কয়েল বৈদ্যুতিক তার বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করছেন হাজী মোঃ আশরাফ উদ্দিন

মুন্সিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান অর্জনকারী পঞ্চসার এস এস সি পরীক্ষা ২০২৬

Montu Rahman / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আজ ১১ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাশের হারের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কৃতিত্ব অর্জনকারী পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট-কে ফুলেল শুভেচ্ছা জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সদর উপজেলার পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট থেকে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শতভাগ পাসের সাফল্য অর্জন করে। এছাড়া প্রতিষ্ঠানটির ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ২ জন শিক্ষার্থী সকল বিষয়ে এ+ অর্জনের কৃতিত্ব অর্জন করে।

এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট তার ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও গৌরবময় অগ্রযাত্রা শুভকামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD