• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান দাউদকান্দি মডেল থানা পুলিশ ২০ হাজার ইয়াবাসহ১ জন পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের গ্রেফতার ৯ নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ভেড়ামারায় সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারা বাসীর স্বাস্থ্যসেবায় আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নিবেদিত ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস — লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা “চাঁদ ও সূর্য হিন্দুদের, ঈদ পালনে অনুমতি নিতে হবে মুসলমানদের “ ভেড়ামারায় প্রতিবাদ সমাবেশ থেকে মাননীয় সংসদ সদস্য আব্দুল গফুরের দৃঢ় ঘোষণা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া

বটিয়াঘাটায় ঘেরের টাকা দিতে যেয়ে মারধরের শিকার, হাসপাতালে চিকিৎসাধীন

Montu Rahman / ৮১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গরিয়াডাঙ্গা গ্রামে ঘেরের অংশের টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই জনের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পলাশ হালদার (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত পলাশ হালদার জানান, তিনি মৃত গৌরহরি হালদারের ছেলে এবং গরিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার দাবি, ঘেরের আয় থেকে শান্তনু হালদারের (৩৫), পিতা মৃত শ্যামাপদ হালদারের, প্রাপ্য ১১,০৫০ টাকার মধ্যে ১০,০০০ টাকা পরিশোধ করতে গেলে বাকি ১,০৫০ টাকা নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
অভিযোগে তিনি বলেন, একপর্যায়ে শান্তনু হালদার অকথ্য ভাষায় গালিগালাজ করে উত্তেজিত হয়ে তাকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে অভিযুক্ত ব্যক্তি একটি দেশীয় ধারালো দা নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় লোকজন ও আহতের স্ত্রী লাজু হালদার এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসাধীন পলাশ হালদার জানান, সুস্থ হওয়ার পর তিনি বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
স্থানীয়রা জানান, ঘেরের আয়-ব্যয় ও টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার পাশাপাশি প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD