নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আইনের দিক নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে বিভিন্ন প্রকার অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা নিয়মিত চলমান রয়েছে। অফিসার ইনচার্জের নির্দেশনা মোতাবেক এসআই (নিঃ) মো: আলিমুজ্জামান এর নেতৃত্বে রূপগঞ্জ থানার ০১ টি চৌকস আভিযানিক দল গত বুধবার ( ০৮/০৭/২০২৬) তারিখ ভোর অনুমান ০৩:৩০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউপির শিবগঞ্জ সাকিনস্থ মটের ঘাট হতে উপজেলা গামী রোডের শিবগঞ্জ বোডিং এর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক দ্রব্য সহ মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছে। আসামি ১। মোঃ ফারুক আহমেদ (৪০), পিতা- মৃত শামছুদ্দীন, মাতা- আমেনা বেগম, সাং- মাছিমপুর, ইউপি- মুড়াপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে ১,১০৭ (এক হাজার একশত সাত) বোতল ফেনসিডিলের বিকল্প ESKUF সিরাপসহ গ্রেফতার করেন। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক ও ১টি CNG জব্দ করা হয়। জব্দ কৃত পরিবহন দুটি থানায় হেফাজতে রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
Devoloped By WOOHOSTBD