• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত। কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধ ও মামলার ৩০ আসামি গ্রেফতার নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ১০০ জন আসামী গ্রেফতার নওগাঁ জেলা মান্দায় চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার,৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

ওসি জায়েদুর রহমান এর সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

Montu Rahman / ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব  প্রতিনিধি –

আজ রাত ৮ টার দিকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান এর সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ভেড়ামারার আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বিভিন্ন সমসাময়িক বিষয় তুলে ধরেন। সার্বিক বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা করা হয়। তিনি আরো বলেন, আপনি আপনার মত মন দিয়ে কাজ করে যান। কোন অপরাধীর সাথে আপোষ নয়। অপরাধীর দলীয় কোন পরিচয় নেই। অপরাধীর পরিচয় অপরাধী। আমরা আপনার সাথে আছি পাশে আছি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান বলেন, আপামর সকল শ্রেণি পেশার মানুষের জন্য আমার সেবার দরজা ২৪ ঘন্টা খোলা। আপনাদের সেবাদানের জন্য এসেছি। আপনাদের সবার সহযোগিতা পেলে আমার কাজ করা আরো সহজ হবে বলে আমার বিশ্বাস। মাদক নিয়ে জিরো টলারেন্স। মাদক নিয়ে কোন আপোষ নেই।
মাদক, চাঁদাবাজ, ইভটিজিং, সন্ত্রাস, ফিটিংস পার্টিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিরন্তর চেষ্টার কোন ত্রুটি থাকবেনা। আমি আপনাদেরই একজন। আপনাদের কাছের মানুষ হয়েই কাজ করতে চাই।
ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, ভেড়ামারা বাসীর সেবা দানের মধ্যে দিয়ে আপনি আমাদেরই একজন হয়ে সবার অন্তর জয় করবেন এই প্রত্যাশায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকগণ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD