• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৩ পরিবহন চালককে জরিমানা কটিয়াদীতে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক অন্ধ বাবার চোখ হতে চেয়েছিল মারুফ, সেও আজ অন্ধ, পরিবারের মানবেতর জীবন যাপন সৌদি আরবে তিন বছর হাজত মুক্তি পেয়ে প্রবাসী নিজ জন্মভূমিতে সেলুনে গিয়ে প্রতারণার শিকার নবীনগরে আলোচিত আতিকুর হত্যার মামলার তিন আসামি গ্রেফতার কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন সবুজ জামালগঞ্জ গড়তে দুই হাজার বৃক্ষরোপণের উদ্যোগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১

কবিতা: শান্তকাব্য

Muntu Rahman / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কবি: জান্নাতুল রহমান স্নেহা

ফুলেশ্বরী নদীর তীরে ছিল এক ধাম
কেউ জানে তবে তাহার কি নাম ‌?
টিপ টিপ পায়ে বেড়ে ওঠা পথবজ্র
যেটা ছিল একটু হিংস্র

ধিক ধিক মোমবাতির আলোয় টিকে থাকা এক মুক্ত রত্ন
চোখে ছিল, সুবিশাল প্রকৃতির
বিশাল যত্ন।
কৃষ্ণচূড়ার ডাল সাজানোর আগেই সাঁজে তার মন
বকুলের ব্যাক্ত করা বিষাদ থাকবে আর কতো ক্ষণ ।

জবার রঙের থেকেও রাঙ্গা, সে যে রঙ্গনা ।
বেলির সুবাস ও তার কাছে তুচ্ছ, তোমরা কি তা জানো না !
অমায়িক ব্যবহারে মহীয়সীর শ্রেষ্ঠ নারী,
যাহার অতলে ,অনায়াসে যুদ্ধ দিব পারি ।

তাহার মহিমায় রচিত অমূল্য শান্ত কাব্য ‌,
যেথায় প্রকাশিত নারী রঙ্গন কমল সম্ভাব্য ।
ইতিহাসের দলিলে তাদের দেখা কমই মিলে ,
তবে শান্ত কাব্যের শিষ্যরা কি তাদের ভোলে ?

মহাকাব্যের অতল থেকে উদভাসিত,
এই কবিতা আপনার স্মরণে নিবেদিত ।
শান্ত কাব্যের এক শীষ্য আমি অতি সামান্য,
এই ছোট্ট তোফা শুধুই আপনার জন্য ।
তাহার নাম কি এখনো অজানা,
রঙ্গন কমল চন্দ্রপ্রভা চন্দ্রাবতী , সে যে তামান্না ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD