• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক মাগুরা জেলার শালিখা থানায় পুলিশ পরিচয় চাঁদা আদায়ের অভিযোগ যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা

তোমাকে মুক্ত করে দিলাম

Zakir Hossain Mithun / ৭৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

তোমাকে মুক্ত করে দিলাম

জোর করে আমাকে ভালবাসতে হবে না।
তোমাকে মুক্ত করে দিলাম উন্মুক্ত আকাশ তরঙ্গে।
তুমি শুভ্র মেঘের অণু হয়ে হারিয়ে যেতে পারো তোমার মত।
ইচ্ছে না হলে আমাকে সময় দিতে হবে না।
বিভিন্ন বাহানার গল্প বানাতে হবে না কষ্ট করে।
নিজের সত্ত্বার উপর থেকে সরে এসে আমাকে মিথ্যে অধিকার দেখাতে হবে না।
তোমাকে মুক্ত করে দিলাম উন্মুক্ত আকাশ তরঙ্গে
তুমি শীর্ণ শিমুলের মত উড়ে যেতে পারো যেখানে তোমার মন চায়।
ইচ্ছে না হলে আমার খোঁজ নিতে হবে না।
আমি তো আর সরকারি সমিতির কর্মকর্তা কিংবা আদালতের মত কঠোর নই। আমাকে হাজিরা দিতে হবে না।
তোমাকে মুক্ত করে দিলাম উন্মুক্ত আকাশ তরঙ্গে।
তুমি সুতো ছেড়া ঘুড়ির মত, হারিয়ে যেতে পারো তোমার মত।
আমি আমার মত থাকতে পারি ।
তুমি না আসলে আমি কষ্ট পাবো,
হাহাহা, শুনো এটা ভেবে আমাকে ছোট করো না।
তোমাকে মুক্ত করে দিলাম উন্মুক্ত আকাশ তরঙ্গে
তুমি মুক্ত,
তুমি মুক্ত,
তুমি মুক্ত।
সত্যিই আজ তোমাকে মুক্ত করে দিলাম….

তোমার ব্যস্ততা, তোমার মহাপন্ডিত্ত, একপেষি ধারণার উপর টিকে থাকা দিন দিন আকাশ সম হয়ে উঠেছে, যেটা ভেদ করে তোমার কাছে পৌছানোর ক্ষমতা আমার নেই, তাই অবসর নিলাম,
সাথে তোমাকে মুক্ত আকাশে উড়িয়ে দিলাম!!,,,,

মেঘলা….✍️

তোমাকে মুক্ত করে দিলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD