• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু বদলগাছীতে স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক হরিহরনগর বাওড় দখল, মাছ লুট ও প্রাণনাশ হুমকি যশোরে আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন তাহিরপুর যাদুকাটা, রুক্তি ও পাটলাই নদীতে বি.আই.ডব্লিউটি অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন আয়োজনে নৌ পত্নীতলায় হানিট্র্যাপের ফাঁদে মুক্তিপণ আদায় চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেফতার তাহিরপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ সততা ও ত্যাগের পরীক্ষিত নেতা আরিফুর রহমান কাঞ্চনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় কটিয়াদীাসী যুব দক্ষতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Muntu Rahman / ১৯৫ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের শাল্লায় হাওর রক্ষা বাঁধের প্রকল্প (পিআইসি) দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে পাওনা টাকা চাওয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা রাকিব মিয়া অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের সাংবাদিক প্রতিনিধি হওয়ার সুবাদে পাবেল আহমেদ নামে এক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। পাবেল তাকে বরাম হাওরের ৩৩ ও ১৮ নম্বর প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং এর বিনিময়ে ৩ লাখ টাকা গ্রহণ করেন।

​রাকিব মিয়া বলেন, “প্রকল্পের চূড়ান্ত তালিকায় আমার নাম না থাকায় আমি পাবেলের সঙ্গে যোগাযোগ করি। সে সময় সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে। সর্বশেষ পাওনা ৩ লাখ টাকা ফেরত চাইলে সে ১৫ দিনের সময় নিয়ে আত্মগোপন করে এবং ফোন ধরা বন্ধ করে দেয়।”শাল্লা উপজেলার দুইটি কুখ্যাত চোরের গ্রাম আছে নারকিলা চোরা পল্লী ও উজানগাও। সে একজন মাদক ব্যবসায়ী।

​বুধবার সকাল ১১টার দিকে পাবেল আহমেদের দেখা পেয়ে পাওনা টাকার বিষয়ে কথা বলেন রাকিব। তিনি দাবি করেন, সেখানে উপস্থিত ফখরুল মিয়া, ইউপি সদস্য হারুন মিয়া ও সাংবাদিক দিলোয়ার হোসেনের সামনে শুধু মৌখিক কথোপকথন হয়েছে। কোনো প্রকার মারামারির ঘটনা ঘটেনি। অথচ এই সাধারণ ঘটনাকে ‘তিলকে তাল’ বানিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন:​”ঘটনার সময় আমি উপস্থিত না থাকলেও সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ও আমার সংগঠনকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পাবেল আহমেদ ইতিপূর্বে সাংবাদিক বাদল দাসকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে পানি উন্নয়ন বোর্ডের কমিটিতে ঢুকেছেন। এই পদ ব্যবহার করে তিনি দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন।”

​সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, পাওনা টাকা ফেরত না দেওয়ার ফন্দি হিসেবেই পাবেল আহমেদ এই মিথ্যা রটনা ছড়াচ্ছেন। তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD