• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ২৬৮ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার’ গ্রেফতার- ০১

Zakir Hossain Mithun / ৫৭১ Time View
Update : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ২৬৮ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার’ গ্রেফতার- ০১

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইন এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১০ জানুয়ারি ২০২৩ ইং তারিখ দিবাগত-রাত ১১-টা ৫০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অপারেশন চলাকালীন সময় যথাক্রমে, (ক) ফেন্সিডিল- ২৬৮ বোতল, (খ) ট্যাপেন্টাডল ট্যাবলেট-২০ পিচ, (গ) মোবাইল- ০১টি, (ঘ) সীমকার্ড- ০২টি, (ঙ) লাগেজ- ০১টি উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ উজ্জল হোসেন (৩১), পিতা- মোঃ নাজির সরকার, সাং- গোপালপুর, থানা- চারঘাট, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ (সারদা রোড মোড়) জনৈক মোঃ আনোয়ার হোসেন এর ফলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ ঢাকায় গমনের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ (সারদা রোড মোড়) জনৈক মোঃ আনোয়ার হোসেন এর ফলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছামাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে আটক করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার সাথে থাকা লাগেজ ব্যাগে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে। উক্ত অবৈধ মাদকদ্রব্য অজ্ঞাত ব্যক্তির নিকট হতে ক্রয় করে ঢাকায় বিক্রয়ের জন্য গমনের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল।

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ২৬৮ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার' গ্রেফতার- ০১

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার (১১ জানুয়ারি ২০২৩ ইং) র‍্যাব-৫, সিপিসি রাজশাহী ক্যাম্প কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA-11 /01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD