• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ। কুয়াকাটায় উপকূলীয় মৎস্যজীবীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অনুসন্ধানী ও ইস্যু ভিত্তিক প্রতিবেদন তৈরির উপর সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত । শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ধুনট পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার পক্ষে নবনির্বাচিত এমপি জিএম সিরাজ এর সাথে সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ বাঁশখালীতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাজার মনিটরিং, জরিমানা আদায় তুলসীঘাট বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধ ও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবিতে তীব্র প্রতিবাদ কুষ্টিয়া জেলা তাঁতী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ‘ইউএস প্রকল্প’–এর নামে চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ বোরো রক্ষায় প্রশাসনের সমন্বিত উদ্যোগ চান এমপি

কুয়াকাটায় উপকূলীয় মৎস্যজীবীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অনুসন্ধানী ও ইস্যু ভিত্তিক প্রতিবেদন তৈরির উপর সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ।

Muntu Rahman / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান রিপন:কলাপাড়া(পটুয়াখালী)।

পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলীয় মৎস্যজীবীদের  ঝুঁকি প্রবনতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা এবং অনুসন্ধানী ও ইস্যু ভিত্তিক প্রতিবেদন তৈরির উপর সাংবাদিকদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি ‘২০২৬) বেলা ১১টার সময় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে কুয়াকাটার একটি অভিজাত হোটেলের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, জীবন-জীবিকা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সামুদ্রিক আবাসস্থল ও জীববৈচিত্র্য রক্ষায় বিদ্যমান সরকারি আইন ও নীতিমালার বিষয় নিয়ে তথ্যভিত্তিক অনুসন্ধানী ও ইস্যু ভিত্তিক সংবাদ প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাংবাদিকদের এ প্রশিক্ষণে আলোচনা করেন বেসরকারি সংস্থা উত্তরণের ফিশনেট প্রকল্পের ব্যবস্থাপক রেজোয়ানুল হক চৌধুরী, ফিশনেট প্রকল্পের মিল এন্ড সেভগার্ডিং সমন্বয়কারী আতিকা আজরা অয়ন এবং ফিশনেট প্রকল্পের টেকনিক্যাল অফিসার ও মেরিন ফিশারিজ অফিসার আশিকুর রহমান।

সাংবাদিকদের এ প্রশিক্ষণের ট্রেনার ছিলেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।

সাংবাদিকদের এ কর্মশালায় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটা এলাকার জাতীয় ও স্হানীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ২০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে উপকূলীয় মৎস্যজীবীদের বিভিন্ন চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সামুদ্রিক দূষণ, জেলেদের বাস্তচূত্য স্হানান্তর, লবনাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ, মৎস্য আহরণ, সরকারি আইন ও নীতিমালা ইত্যাদি বিষয়ের উপর  অনুসন্ধানী ও ইস্যু ভিত্তিক প্রতিবেদন তৈরির উপর সাংবাদিকতার গুরুত্ব ও দায়িত্ব আলোচনা করা হয়।

সাংবাদিকদের এ প্রশিক্ষণটির সঞ্চালনা করেন বেসরকারি সংস্থা উত্তরণের অ্যাডভোকেসি অ্যান্ড ফিশনেট প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD