• শনিবার, ০২ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের ৬টি আসনের ৫টিতে বিএনপির জয়,স্বতন্ত্র-১

Muntu Rahman / ৬৯ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান 

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী ও বাকি একটি আসনে বিএনপি’র বিদ্রোহী ও বহিষ্কৃত (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনে ড.ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৬ আসনে শরিফুল আলম। কিশোরগঞ্জ-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত (স্বতন্ত্র) প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল।

কিশোরগঞ্জের ৬ টি আসনের বিস্তারিত ফলাফল:

কিশোরগঞ্জে-১ (সদর ও হোসেনপুর) মোট কেন্দ্র ১৮১, প্রাপ্ত ফলাফল- ১৮১
১। মাজহারুল ইসলাম-বিএনপি (ধানের শীষ) – ১ লাখ ২২ হাজার ৯৪৬
২। হেদায়াতুল্লাহ হাদী-১১ দলীয় জোট (রিকশা) – ৯৯ হাজার ৪৮৮

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী উপজেলা) মোট কেন্দ্র- ১৭০, প্রাপ্ত ফলাফল-১৭০
১। জালাল উদ্দীন (ধানের শীষ) – ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট
২। শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা) – ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা) মোট কেন্দ্র- ১৫১, প্রাপ্ত ফলাফল-১৫১
১। ওসমান ফারুক (ধানের শীষ) – ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট
২। ডা: জেহাদ খান (দাঁড়িপাল্লা) – ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা) মোট কেন্দ্র-১৫০, প্রাপ্ত ফলাফল-১৫০
১। ফজলুর রহমান (ধানের শীষ) – ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট
২। রোকন রেজা (দাঁড়িপাল্লা) – ৫৫ হাজার ৬৪৬ ভোট

সংসদীয় আসন কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) মোট কেন্দ্র – ১১৯, প্রাপ্ত ফলাফল – ১১৯
১। স্বতন্ত্র – শেখ মজিবুর রহমান ইকবাল (হাঁস মার্কা) – ৭৯,২১০ ভোট
২। সৈয়দ এহসানুল হুদা (ধানের শীষ) – ৬৬,১১৮ ভোট
৩। অধ্যাপক রমজান আলী (দাঁড়িপাল্লা) – ৪৪,১৩৬ ভোট।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর উপজেলা) মোট কেন্দ্র-১৪২, প্রাপ্ত ফলাফল : ১৪২
১। মো: শরীফুল আলম (ধানের শীষ) – ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট
২। মাওলানা আতাউল্লাহ আমীন (রিকশা) – ৪২ হাজার ৫৫৫ ভোট।
মো: শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

নির্বাচনের বেসরকারি ফলাফলকে ঘিরে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা অন্তবর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD