• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, বিপন্ন পর্যটনের অন্যতম আকর্ষণ শিমুল বাগান

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীনহতে মাদক দ্রব্য সহ ৩ আসামি গ্রেফতার ৪০ কেজি গাঁজা উদ্ধার

Muntu Rahman / ৩১৯ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

সোনারগাঁও প্রতিনিধি

“নারায়ণগঞ্জের সোনারগাঁও হতে ৪০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১”।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ বদ্ধ পরিকর এবং এ লক্ষ্যে র‍্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গত মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) খ্রী. তারিখ রাত ০৪:৪০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়ন পরিষদের মেঘনা শিল্প নগরী মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে ১। ফাহিমুল ইসলাম সুমন (২৫), পিতা-শফিউল আলম, মাতা-ফাতেমা বেগম, সাং-বাহুলী পাড়া, ডাকঘর-হাশিমপুর, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ নাহিদ মিয়া (২৭), পিতা-মোঃ আল আমিন, মাতা-মোসাঃ নাছিমা বেগম, সাং-বসুরা, ডাকঘর-ন্যাশনাল ইউনিভার্সিটি, থানা-গাজীপর সদর, জিএমপি, গাজীপুর এবং ৩। মোঃ সোহেল (৪০), পিতা-মৃত আব্দুল বারেক মুন্সী, মাতা-হাজেরা বেগম, সাং-রাজাপুর, ০১নং ওয়ার্ড, উজিরপুর ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’দের ৪০ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে আসামিদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD