• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Montu Rahman / ৫০১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, বীরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন সোহেল সরকার। শেষে প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD