• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

“র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে পুলিশের লুট হওয়া ০১টি চাইনিজ রাইফেল ও ০১ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Muntu Rahman / ৩৩০ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩৩২ জন আসামি গ্রেফতার করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ১৯৩ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১০৯ জন গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি অস্ত্র সংক্রান্ত মামলায় ৪১ জন গ্রেফতারসহ ১৩৪ টি অস্ত্র, ১৪১৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৫২৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ৯৪ জন অপহরণকারী গ্রেফতারসহ ১০২ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১০২ জন, জেল পলাতক ৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৬৭৫ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

শুক্রবার ( ১৬ জানুয়ারি ২০২৬ ইং) তারিখ রাত ০২:০০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন লাজৈর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ০৫ আগষ্ট ২০২৪ সালে জুলাই আন্দোলনে পুলিশের লুট হওয়া ০১টি চাইনিজ রাইফেল ও ০১ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখ ছাত্র-জনতার গণঅভুত্থান পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতিকারীরা হামলা করে। থানার অভ্যন্তরে থাকা অস্ত্র, গোলাবারুদ সহ গুরুত্বপূর্ণ নথিপত্রাদি লুটপাট ও ধ্বংস করে। উক্ত বিশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে কতিপয় স্বার্থন্বেষী মহল ও দুষ্কৃতিকারীরা থানার মালখানা ভেঙ্গে সরকারি অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ লুট করে নিয়ে যায়। এরই প্রেক্ষিতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দ নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা করে ০১ টি চাইনিজ রাইফেল ও ০১ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD