চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কাভারভ্যানের ধাক্কায় মোঃ আবু তাহের (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
১৪ জানুয়ারী বুধবার রাতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল (বিএম ডিপো)’র পশ্চিম পাশে ঢাকামুখী লেনে রাতের বেলা রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি কাভারভ্যান (ঢাকা মেট্রো-ট-২৪-৪০৯৪)দ্রুত গতিতে এসে আবু তাহেরকে স্বজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত আবু তাহের মিরসরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঘাতক চালক কাভারভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায়।খবর পেয়ে উপজেলার বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD