• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

Muntu Rahman / ২৪৮ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কাভারভ্যানের ধাক্কায় মোঃ আবু তাহের (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
১৪ জানুয়ারী বুধবার রাতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল (বিএম ডিপো)’র পশ্চিম পাশে ঢাকামুখী লেনে রাতের বেলা রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি কাভারভ্যান (ঢাকা মে‌ট্রো-ট-২৪-৪০৯৪)দ্রুত গতিতে এসে আবু তাহেরকে স্বজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত আবু তাহের মিরসরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঘাতক চালক কাভারভ্যানটি ফেলে রেখে পা‌লি‌য়ে যায়।খবর পেয়ে উপজেলার বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD