• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন!

Montu Rahman / ২১৭ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কটিয়াদী উপজেলার চাঁনপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো.বজলুর রহমান (৬০)। তিনি মন্ডলভোগ এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে পিতা বজলুর রহমানের সাথে তার ছেলে অটোরিকশাচালক জুবায়েরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুবায়ের তার বাবাকে ছুরিকাঘাত করে এবং তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পালিয়ে যাওয়া অভিযুক্ত জুবায়েরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে কটিয়াদী থানা পুলিশ।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, ঘটনাটি পারিবারিক কলহের জের থেকেই ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD