• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ও সোনারগাঁ থানায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র মাদক উদ্ধার আটক ৭

Muntu Rahman / ১০৩ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সেনাবাহিনী ও রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিদেশী পিস্তল, রাইফেল, গুলি, চাপাতি, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ ০৬ (ছয়) জন সন্ত্রাসী গ্রেফতার করেছে ।

৯ জানুয়ারি ২০২৬ খ্রি. (শুক্রবার) দিবাগত রাত অনুমান ০১.১০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভা অর্ন্তগত ৩নং ওয়ার্ডের অধিনস্থ কর্নগোপ সাকিনে জনৈক ইসমাইল ভূঁইয়া ও আবু সাইদের বসত বাড়ীতে সেনাবাহিনী ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসী ১) মোঃ ফাহিম ভূঁইয়া (৩৫), পিতা: মোঃ ইসমাইল ভূঁইয়া, মাতা: মোছাঃ নার্গিস বেগম, ২) নূরে মোহাম্মদ(১৮), পিতা- আঙ্গুর মিয়া, ৩) খোকন মিয়া(৫৫), পিতা- মৃত রহমান মিয়া, ৪) নাহিদ (১৮), পিতা- স্বপন সোহেল, ৫) মোঃ জোবায়ের(২৪), পিতা- জাবেদ আলী, ৬) এসএম তৌহিদুজ্জামান(২১), পিতা-মৃত মিকাইল মিস্ত্রি, সর্ব, সাং-কর্নগোপ, ওয়ার্ড নং-৩, তারাবো পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদের গ্রেফতার করা হয়। অতঃপর তাদের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড পিস্তলের গুলি, ০১টি কাটা রাইফেল, ০২ রাউন্ড রাইফেলের গুলি, ০২ টি চাপাতি, ৩৬০ গ্রাম গাঁজা, ৫টি মোবাইল ফোন ও নগদ ২১,৯২০ টাকা উদ্ধার করা হয়। সংঘবদ্ধ উক্ত অপরাধী চক্রের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের অভিনব কৌশল অবলম্বন করে এল পি জি গ্যাস সিলিন্ডারের ভিতরে তিন কেজি গাঁজা বহন করার সময় সোনারগাঁও থানা পুলিশ একজনে আটক করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
একই দিনে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার কালা পাহাড়িয়া এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযান কালে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল সহ কয়েকজন আটক করে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD