• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা যশোরে ভাড়া পরিশোধ না করে বাড়ি মালিককে জানে মেরে ফেলার হুমকি সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

Muntu Rahman / ১২২ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান রিপন:কলাপাড়া(পটুয়াখালী) ।

পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়াবাসা থেকে এক কিশোরী গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আরিফা আক্তার (১৭) তিনি বরিশালের বায়োরগাতি এলাকার আঃ খালেক হাওলাদারের মেয়ে। নিহতের স্বামী রিফাত (২১) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ চার মাস আগে কুয়াকাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি। রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তবে মাঝে মধ্যেই তাদের সাথে কলহ লেগেই থাকতো।

স্থানীয় বাসিন্দা আক্কাস জানান, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে লোকজন এগিয়ে গেলে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দা শহিদ বলেন, ঘুমে ছিলাম হঠাৎ কান্নার শব্দে শুনে এসে দেখি রক্তে সাড়া ঘর তলিয়ে গেছে। রিফাত দরজায় বসে আছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। প্রাথমিকভাবে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য পটুয়াখালী থেকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে আসছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD