• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে এসআরবি’র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

দীর্ঘ দুই মাস খোঁজ নেই নিমতলার জাফরের

Montu Rahman / ২২১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

দীর্ঘ দুই মাস ধরে খোঁজ নেই যশোর সদর উপজেলার নিমতলার জাফরের। তার সর্বশেষ অবস্থান ছিল রাশিয়ায়। সেখানে সে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল।
নিম তলার জাফর এখন রাশিয়ায়। কিন্ত কেন। ইউরোপে ভাল কাজের টোপ দিয়ে তাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে নামানো হয়েছে।
জাফরের খোঁজ নেই গত দুই মাস। পিতা খাইরুল ইসলাম। বুড়ো বয়সেও তাকে চায়ের দোকান আর পরিবার সামাল দিতে হচ্ছে।
জাফরের দুটি অবুঝ সন্তান। মুবিন সাড়ে ৫ বছর আর আড়াই বছরের জান্নাতি। এরা এখনো পিতার কোন কিছু জানেনা বা বোঝেনা। নিমতলা পাম্পের গায়ে দাদার চায়ের দোকানে তাদের ঘোরাঘুরি করতে দেখা গেল। ক্ষুধায় ওরা ছটফট করছে। দাদা দাদী দোকানের কেক রুটি খেতে দিল।
জাফর কে ইউরোপে পাঠিয়েছে চিন্নিত ছয় দালাল। এদের মধ্যে আলমগীর রাশিয়ার নাগরিক। সেখানে তার স্ত্রী আছে। জাফরের অভিভাবক একটি মামলা করেছেন। মামলাটি সিআইডি তদন্ত করছে।
তবে আসামিরা মামলা মীমাংসা করে নিতে প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। এমনকি তারা বিষয়টি সিআইডি পুলিশকে জানিয়েছে। যদিও পুলিশ বলেছে মামলা মীমাংসা আমাদের দায়িত্ব নয়। সেটি আদালত দেখবে।
এই ছয় দালালের অন্যতম হচ্ছে হাসান, আলমগীর, জেরিন।
আলেমগগীর কে পুলিশ খুঁজে পাচ্ছে না। তার বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
জাফরের মা জানান, কত কিছু করলাম কিন্ত এখনো ছেলে পেলাম না। আগে মাঝে মধ্যে কথা হোত। গত দুই মাস তার কোন খোঁজ নেই। বেঁচে আছে না যুদ্ধে কিছু হোল কিছুই বোঝা জানা যাচ্ছে না। তিনি দালালদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন। বলেন ঐ দুই অবুঝ শিশু জাফরের। ওরা কিছুই বোঝেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD