• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পর্যটন নগরী কুয়াকাটায় ৮৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বেল্লাল হোসেন বিল্লু পুলিশের হাতে গ্রেফতার

Montu Rahman / ২১৯ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন : কলাপাড়া (পটুয়াখালী)।

পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় ৮৫ পিস ইয়াবাসহ বেল্লাল হোসেন বিল্লু নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুয়াকাটার নবীনপুর এলাকায় মহিপুর থানা পুলিশের এস আই শামসুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । বিষয়টি অভিযান পরিচালনাকারী এস আই শামসুল ইসলাম নিশ্চিত করেন।
আটককৃত বিল্লু মহিপুর থানার পূর্ব আলীপুর গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিল্লু কুয়াকাটার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
মহিপুর থানার জিআর নং ১৩০/২০ (কলা:)
জিডি নং ৬৮/২১, তারিখ: ২ মার্চ ২০২১ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮  এজাহারে অভিযুক্ত ও মহিপুর থানার এফআইআর নং ২৪/৪৬,তারিখ: ২৮ মার্চ ২০২০
চার্জশিট নং ৪৬,এজাহারে অভিযুক্ত তারিখ: ৩০ মে ২০২০।
কিছুদিন পুলিশের নজরদারিতে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি বিল্লুকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মহিপুর এলাকা মাদকমুক্ত করতে পুলিশের এ বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD