• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কালিয়াকৈর এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

Montu Rahman / ২৫২ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

শাকিল হোসেন, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি মাইওয়ান মোড় থেকে বুধবার সকাল ১০ টায় ইয়াকুব হোসেন (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাইনকিনি মাইওয়ান মোড় এলাকায় আনোয়ার হোসেনের তিন তলা বিল্ডিং বাড়িতে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন। তিনি হলেন পারকুল গ্রামের উল্লাপাড়া থানার সিরাজগঞ্জের জেলার বাবুল আকন্দর ছেলে ইয়াকুব হোসেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তার কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি কালিয়াকৈর থানায় খবর দেন। কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ড্রিল মেশিন দিয়ে কেটে রুমের ভেতর থেকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় ইয়াকুব হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ইয়াকুব হোসেন ২ থেকে ৩ দিন আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিখঃ১৭/১২/২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD