• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

নওগাঁয় ডিএপি সারের বাড়তি দাম, খোঁজ নেন না কৃষি কর্মকর্তারা

Muntu Rahman / ১২০ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা। অভিযোগ থাকলেও বিষয়টি দেখভাল করতে তৎপরতা দেখা যাচ্ছে না কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

কৃষকদের অভিযোগ, নির্ধারিত দামে ডিএপি সার পাওয়ার কথা থাকলেও স্থানীয় ডিলার ও খুচরা বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। কোথাও বস্তা প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ফলে আমন ও রবি মৌসুমের প্রস্তুতির সময় কৃষকরা আর্থিক সংকটে পড়ছেন

নওগাঁ আত্রাই  উপজেলার  কৃষক হামিদূর বলেন  সরকার বলে সার সস্তা, কিন্তু দোকানে গেলে বেশি টাকা ছাড়া সার দেয় না। অভিযোগ করলে কেউ শোনে না। কৃষি অফিসে গেলেও কোনো কাজ হয় না।”

পত্নীতলা উপজেলার আরেক কৃষক জাহাঙ্গীর  জানান, আলুর ফলন ঠিক রাখতে ডিএপি সার খুব দরকার। কিন্তু বেশি দামে কিনতে গিয়ে ধার-দেনা করতে হচ্ছে। কৃষি কর্মকর্তারা মাঠে আসেন না, খোঁজও নেন না।”

মান্দা উপজেলার সাবাই হাট এলাকার কৃষক সোহেল জানান – ডিলার এর কাছে সার না পেলেও স্হানীয় বাজারে খুচরা ব্যাবসায়ীদের কাছে  বেশী টাকা দিলেই মিলছে বিএডিসির সকল স্যার ১৬৮০ টাকায় কিনতে হয়েছে আমাকে ডিএপি সার।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি বিভাগের তদারকি দুর্বল থাকায় এক শ্রেণির ব্যবসায়ী এই সুযোগ নিচ্ছেন। নিয়মিত মনিটরিং না থাকায় সরকার নির্ধারিত মূল্য কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকছে।

এ বিষয়ে জেলা কৃষি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে স্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি।

কৃষকরা দ্রুত বাজার মনিটরিং জোরদার, অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন। তা না হলে চলতি মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD