• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে এসআরবি’র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে ২ লাখ টাকা জরিমানা

Montu Rahman / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মীর মোঃ সাজন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুটি অবৈধ ইটভাটাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উল্লাহর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মিতালি ব্রিকস এবং দি সান ব্রিকস নামের দুইটি ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে অনুমোদনহীনভাবে ইট প্রস্তুত ও বিক্রির অভিযোগ আনা হয়।

অভিযানে মিতালি ব্রিকসের ম্যানেজার শাহীন মিয়া এবং দি সান ব্রিকসের ম্যানেজার বাবুল মিয়াকে পরিবেশ সংরক্ষণ আইনে পৃথকভাবে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ের পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ ইউসুফ আলী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অভিযানে বাংলাদেশ পুলিশের একটি টিম নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবিধি লঙ্ঘনকারী যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জনস্বার্থে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD