• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বেলকুচিতে যমুনা আনন্দ র‍্যালী, মতবিনিময় সভা ও বাৎসরিক ডিলার ক্লোজিং বেলকুচির মুকুন্দগাতীতে অনুষ্ঠিত

Montu Rahman / ১২৯ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতীতে অনুষ্ঠিত হলো যমুনা গ্রুপের আনন্দ র‍্যালী, মতবিনিময় সভা ও বাৎসরিক ডিলার ক্লোজিং–২০২৫। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় মুকুন্দগাতী বাজারে অবস্থিত মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ শোরুম চত্বরে দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় ব্যবসায়ী, ডিলার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— জনাব মোঃ খোদা বক্স সাহেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোঃ মাকসুদুর রহমান, হেড অব সেল্স, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোঃ তারেক রহমান, এ.জি.এম, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইলস লিমিটেড, জনাব মোঃ সাদ্দাম হোসেন, জোনাল ম্যানেজার, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইলস লিমিটেড, জনাব মোঃ ফরিদুল ইসলাম, পরিচালক, মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ, জনাব মোঃ শামীম আহমেদ, ম্যানেজার, মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ, জনাব মোঃ ছানোয়ার হোসেন, টু-ডেস ইলেকট্রনিক, জনাব মোঃ জুবায়ের হোসেন, বিসমিল্লাহ ইলেকট্রনিকস, কেজির মোড়, জনাব মোঃ শহিদুল ইসলাম খান, সোয়া মনি ইলেকট্রনিক, জনাব মোঃ আশিকুল ইসলাম (আসিক), প্রচার সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, বেলকুচি শাখা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— জনাব মোঃ মাসুদ রানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় দেশীয় ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্স গ্রাহকের আস্থা ধরে রাখতে সবসময় আধুনিক প্রযুক্তির পণ্য বাজারে নিয়ে আসছে। বেলকুচি অঞ্চল যমুনার গুরুত্বপূর্ণ ডিলার জোন হিসেবে বছরের পর বছর ধরে বিক্রিতে সাফল্য দেখিয়ে আসছে বলে তারা সন্তোষ প্রকাশ করেন।

ডিলার ক্লোজিং অনুষ্ঠানে বছরের সেরা ডিলারদের পুরস্কৃত করা হয় এবং নতুন বছরের বিক্রয় লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়। বক্তারা গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করেন— মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ।

অনুষ্ঠানটি সহযোগিতা করেন— যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস।

যমুনা ব্র্যান্ডের আকর্ষণীয় স্লোগান “যমুনারে যমুনা— আমরা কিন্তু যমুনা, অন্য পর্ণের কথা ভেবোনা… কিনবো শুধু যমুনা!”

দিনব্যাপী আয়োজনে র‍্যালী, মতবিনিময়, ব্যবসায়িক আলোচনা, স্টক রিভিউ, নতুন মডেল পরিচিতি ও ডিলার সম্মাননা অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD