• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুন্সীগঞ্জের জোড় পুকুরপাড়ায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” সোনারগাঁওয়ে ২৯ বোতল ফেন্সিডি সহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা তিন আসামি গ্রেফতার সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

কুষ্টিয়ার দৌলতপুরে রশিদ গং কর্তৃক সরকারী গাছ কর্তন করার অভিযোগ 

Zakir Hossain Mithun / ৭১০ Time View
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

কুষ্টিয়ার দৌলতপুরে রশিদ গং কর্তৃক সরকারী গাছ কর্তন করার অভিযোগ

মোঃ সাজেদুল ফরাজি – কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রেফায়েত পুর ইউনিয়নের ভাদালিয়া পাড়া গ্রাম থেকে নওদাপাড়া গ্রামের সংযোগ রাস্তার পাশের বড় বড় গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, নওদাপাড়া গ্রাম নিবাসী মৃত ঘেদু মন্ডলের ছেলে রশিদ মন্ডল ও মজিদ মন্ডল কোন অনুমতি ছাড়াই রাস্তার পাশের বড় বড় গাছ কর্তন করেছেন। প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন কারো অনুমতির তোয়াক্কা না করে জোর পূর্বক নিজের জমিতে গাছ আছে বলে কেটে নিয়েছেন তারা।

গাছের মূল্য আনুমানিক এক থেকে দেড় লাখ টাকা। প্রতিবেদক এ ব্যাপারে মজিদ মন্ডল ও রশিদ মন্ডলের বাড়িতে খোঁজ নিতে গেলে তাদের বাড়িতে পাওয়া যায় নাই। পরবর্তীতে মোবাইল যোগে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে যোগাযোগ হয় । প্রতিবেদক ফোনে গাছ কাটার অনুমতির ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন অনুমতি আছে, কার কাছে থেকে অনুমতি নিলেন সে ব্যাপারে কোন সদুত্তর না দিয়ে তার সাথে দেখা করার প্রস্তাব রাখেন। এ ব্যাপারে

উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ বাবলু জানান রশিদ ও মজিদ কে বন বিভাগের অনুমতি না নিয়ে গাছ কাটতে নিষেধ করি কিন্তু তারা আমার নিষেধ অমান্য করে গাছ কেটেছে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার দাবি করছি।

এলাকাবাসী তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD