• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

তাহিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ

Montu Rahman / ১৩৮ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বোরো (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিস চত্বরে ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান,সাংবাদিক বাবরুল হাসান বাবলু, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, রোকন উদ্দিন, সৈকত হাসান, কামাল হাসান রাফি, মনিরাজ শাহ, এছাড়াও স্থানীয় কৃষকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ১ হাজার ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বোরো (উফশী) ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এই সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে ফসল আবাদে উৎসাহ বাড়াতে সহায়ক হবে।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, কৃষিকে একটি উৎপাদনমুখী ও টেকসই খাতে রূপান্তরের জন্য সরকার কাজ করে যাচ্ছে। কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূল শক্তি— তাই সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD