• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কলাপাড়া ও মহিপুরে এজাহারভুক্ত এবং অপারেশন ডেভিলহান্টে ৯ জন গ্রেফতার।

Montu Rahman / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী)।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ও মহিপুর থানায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ কর্মী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে কলাপাড়া ও মহিপুর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান (৪৭),রাসেল আকন (৪০),নাসিমা(৩০), সেতারা (৫০), জাকির(৪৩), মো:ফেরদৌস হাওলাদার (৪৫),সাইফুল ইসলাম বাবুল (৩৫), আবুসালেহ মুসুল্লী (৪০) ও জাহাঙ্গীর চৌকিদার (৫০)।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুয়েল ইসলাম ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে নাশকতার আশংকা, ওয়ারেন্টভুক্ত আসামী এবং মাদক দ্রব্য ও ইয়াবা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।এসময় মহিপুর থানার এস আই আবুল কালাম আজাদ বলেন,এজাহারভুক্ত আসামী ও নাশকতার আশংকায় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর সদর ইউনিয়নের সুধীরপুর গ্রামের নিজ বাড়ি থেকে মহিপুর থানা যুব লীগের নেতা মোঃ ফেরদৌস হাওলাদার কে  গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD