• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোবিন্দগঞ্জে নির্যাতন ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

Montu Rahman / ১৪৯ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোঃ জরিপ মৃধা (২৮) এক লিখিত অভিযোগে জানিয়েছেন, স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে অমানবিকভাবে নির্যাতন করে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করেছে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় সাত বছর আগে তিনি মোছাঃ জান্নাতী বেগমকে ৯০ হাজার টাকা দেনমোহরে মুসলিম শরীয়ত মোতাবেক বিবাহ করেন। বিবাহের পর থেকে জান্নাতী বেগম অন্যান্য বিবাদীদের প্ররোচনায় স্বামী-সংসার ত্যাগ করে স্বাধীনভাবে চলাফেরা শুরু করেন এবং জরিপ মৃধাকে বিভিন্ন সময় হুমকি দেন।

ঘটনার দিন গত ১৬ অক্টোবর ২০২৫ ইং, রাত আনুমানিক ১০টার দিকে, জরিপ মৃধাকে পূর্বপরিকল্পিতভাবে ৪নং বিবাদীর বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে রাত আনুমানিক ১টার সময় (১৭ অক্টোবর) তারা তাকে মারধর ও নির্যাতন করে জোরপূর্বক ৩টি নন-জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এছাড়াও, অজ্ঞাত এক কাজী এনে দেনমোহর বৃদ্ধি করে রেজিস্ট্রি বহিতেও স্বাক্ষর করানো হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী আরও জানান, নির্যাতনের পর পুরো রাত আটক রাখার পর পরদিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি বাড়ি ফিরে আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন এবং চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিষয়ে সাক্ষী হিসেবে জরিপ মৃধা স্থানীয় দুই ব্যক্তির নাম উল্লেখ করেছেন, মোঃ খাজা মৃধা ও মোঃ মমিন। তারা ঘটনাটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানেন বলেও জানিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে তিনি থানার কাছে অনুরোধ করেছেন, জোরপূর্বক নেওয়া স্ট্যাম্প ও রেজিস্ট্রি কাগজপত্র উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত তদন্ত করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD