• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

হবিগঞ্জে নিখোঁজের ৭ দিনের মাথায় সাইবার ক্রাইম সেল ও সদর থানা পুলিশের যৌথ তৎপরতায় ১ কিশোর উদ্ধার

Muntu Rahman / ১৬১ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মীর মোঃ সাজন হবিগঞ্জ থেকে –

হবিগঞ্জ সদর উপজেলার গার্নিং পার্ক এলাকা থেকে নিখোঁজ হওয়া এক কিশোরকে মাত্র ৭ দিনের মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও সাইবার ক্রাইম মনিটরিং সেল।

ঘটনার সূত্রপাত গত
শনিবার,২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে দুপুর ২:০০ ঘটিকায়,
যখন নিখোঁজ কিশোর ছেলেটি নিখোঁজ হন।এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি)
করা হয়।

জিডি প্রাপ্তির পরই দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন। হবিগঞ্জ জেলা পুলিশের *সাইবার ক্রাইম মনিটরিং সেল তৎপর হয়ে যায় প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে। তাদের দক্ষ তদন্ত ও লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায়, শিশুটি ঢাকা ও গাজীপুর জেলার মধ্যে কোথাও অবস্থান করছে।

সদর থানার চৌকস একটি টিম গোপন অভিযানে নামে এবং অবশেষে নিখোঁজ হওয়া ছেলেটি সুস্থ অবস্থায় উদ্ধার* করতে সক্ষম হয়।

পুলিশ সুপারের কার্যালয়ে হস্তান্তর:

অদ্য সোমবার, ২৭ অক্টোবর ২০২৫* খ্রিস্টাব্দে পুলিশ সুপার হবিগঞ্জ* মহোদয়ের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে উদ্ধারকৃত কিশোরকে তার পরিবারের নিকট হস্তান্তর* করা হয়। উপস্থিত ছিলেন জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারাও।

পুলিশ সুপার মহোদয় এসময় বলেন—

“হবিগঞ্জ জেলা পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা ও সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের ঘটনায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি।”

পরিবারের কৃতজ্ঞতা:

নিখোঁজ ব্যাক্তির পরিবার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—
“আমাদের সন্তানকে ফিরে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। পুলিশ বাহিনীকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।”

এই উদ্ধার অভিযানে হবিগঞ্জ জেলা পুলিশের পেশাদারিত্ব, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD