• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট

নিষেধাজ্ঞা শেষে সাগরযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত মহিপুর-আলিপুরের জেলের

Muntu Rahman / ১৬১ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।

মা ইলিশ সংরক্ষণে জেলেদের ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার (২৫ অক্টোবর)। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই আবারও পুরোদমে মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য বন্দরের জেলেরা।

নিষেধাজ্ঞার শেষ প্রহরকে কেন্দ্র করে খাপড়াভাঙ্গা নদীর দুই তীরে এখন প্রাণচাঞ্চল্যের আমেজ। জেলেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নৌকা, জাল ও ইঞ্জিন মেরামতসহ সাগরযাত্রার সবশেষ প্রস্তুতি নিতে।

জেলেরা জানান, সময় শেষ হওয়ার আগেই তারা সব প্রস্তুতি সম্পন্ন করবেন, যাতে নিষেধাজ্ঞা উঠতেই সাগরে নামতে পারেন।
এক জেলে বলেন, নিষেধাজ্ঞা শেষ হলেই আমরা সাগরে নামবো। নৌকা-জাল সব রেডি করছি। আল্লাহ ভরসা, ভালো ইলিশ পাবো ইনশাআল্লাহ।

দীর্ঘ বিরতির পর কাজের সুযোগ ফিরে পেয়ে জেলেদের মুখে এখন হাসি ফুটেছে। বন্দরের হাট-বাজারে ফিরে এসেছে আগের কোলাহল।

সরকারের এ উদ্যোগে নদী ও সাগরে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা। এখন জেলেদের একটাই আশা নিষেধাজ্ঞা শেষে এবারের মৌসুমে ভালো ইলিশ পাবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD