• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

মহিপুরে আইস প্ল্যান্ট পাইপ লিকেজের জন্য অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে আহত ২০ জেলে।

Montu Rahman / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে গাজী আইস প্ল্যান্টের কন্ডেনসার পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়লে অন্তত ২০ জন শ্রমিক ও জেলে অসুস্থ হয়ে পড়েন। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, রাত  ১টা ২৬ মিনিটে বরফ কলের করন্ডেনসার পাইপ হঠাৎ ফেটে গেলে মুহূর্তেই তীব্র অ্যামোনিয়া গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে।বাতাসের বেগ দক্ষিণ মুখি হওয়ার দরুন আলীপুর এলাকায় ঘাটে নোঙর করা মাছ ধরার ফিসিং ট্রলারের জেলেরা অসুস্থ হয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী ফিশিং ট্রলারে থাকা জেলেরা শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং বমির উপসর্গে ভোগেন।

স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে তাদের সহায়তায় ৯ জন অসুস্থ জেলেকে তুলাতলি ২০-শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
অসুস্থদের মধ্যে রয়েছেন— ফিরোজ, দুলাল, ইয়াসিন, করিম, বসির, মাকসুদ, আওলাদ, সবুজ ও হাবিব।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, অক্সিজেন সংকট থাকায় পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইস প্ল্যান্টটির কারিগর ত্রুটি নিরুপন ও মেরামতের জন্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।

ফায়ার সার্ভিসের সদস্য মো. জাকির বলেন, অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত বিপজ্জনক এটি শ্বাসনালী ও চোখে মারাত্মক প্রভাব ফেলে। দ্রুত নিয়ন্ত্রণে না আসলে  পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, মহিপুর-আলীপুর  এলাকায় অনেক পুরনো বরফ কল অরক্ষিতভাবে পরিচালিত হচ্ছে। তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে এসব প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও কারিগরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অতীব জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD