• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সোনারগাঁয়ে মোগড়াপাড়া কাইকেরটেক ডোবা থেকে সায়মা নামে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Montu Rahman / ২২১ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ সংলগ্ন ডোবা থেকে সায়মা(২২) নামে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে রাস্তার পাশে ডোবায় একটি বস্তা দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে অবহেলিত করেন স্থানীয়রা পরে পুলিশ ও জনতা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা বন্দী লাশটি উদ্ধার করে। খোলার পর দেখতে পায় একটি যুবতীর মরদেহ, তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। নিহত যুবতীর নাম সায়মা (২২) তিনি মোগড়াপাড়া চৌরাস্তায় স্থানীয় কলাপাতা নামে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। রেষ্টুরেন্টের মালিক পক্ষ থেকে কোন প্রকার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে জানা যায় দুই বছর পূর্বে নিজেদের পছন্দ মত বিয়েতে আবদ্ধ হয়েছে ছিলেন বলে জানা যায়। উভয়ের পরিবার পরিজন তাদেরকে মেনে নেননি বলই সোনারগাঁয়ে ভাড়া বাসায় থাকতেন সায়মা একটি রেষ্টুরেন্টে চাকরি করতেন বলে জানা যায়। তার স্বামী রায়হান কুমিল্লার বাড়ী বলে জানিয়েছেন এলাকাবাসী। মৃত সায়মার মামা নামে পরিচয়ে খোকন শেখ সাগর একজন বলেন স্বামী স্ত্রীর মধ্যে বনা গতি না হওয়ায় হয়তো এই মর্মান্তিক হত্যা ঘটনা ঘটেছে। মামা খোকনের দাবি সায়মার স্বামী রায়হানকে খুঁজে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদ করলেই আসল রহস্য উন্মোচন হবে। মৃত ব্যক্তির পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে কেউ উপস্থিত হয়নি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের শেষে রিপোর্ট অনুযায়ী বিস্তারিত প্রকৃত ঘটনা জানা যাবে এবং আইন গত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD