• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

Muntu Rahman / ১০১ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি ,

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, তিস্তা নদীর বন্যা ও ভাঙনে উত্তরাঞ্চলের লাখো মানুষ আজ দিশেহারা। নদীর দুই তীরে কৃষিজমি হারিয়ে মানুষ দিন দিন নিঃস্ব হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা মহাপরিকল্পনা এখনো বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা অবিলম্বে এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

পদযাত্রা ও সমাবেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD