• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চৌহালীর কুরকি কলেজ পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুফতি নুরুন নাবী

Montu Rahman / ১৫৭ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকি কলেজ পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেলকুচি-চৌহালী-এনায়েতপুরের গণমানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুফতি হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী।

গত ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শনিবার তিনি নিহত শিশুর শোকার্ত পিতা মুহাম্মাদ হারুন-এর বাড়িতে গিয়ে তাঁর প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জ্ঞাপন করেন।

এসময় মুফতি নুরুন নাবী বলেন, “একটি নিরীহ শিশুর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা সবাই যেন সতর্ক থাকি এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করি। আল্লাহ তায়ালা যেন মৃত শিশুটিকে জান্নাত নসিব করেন ও শোকাহত পরিবারকে ধৈর্য দান করেন।”

এসময় উপস্থিত ছিলেন চৌহালী থানা ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক শাহাদাত মাস্টার, মাওলানা বেলাল, মোখলেছুর রহমান, হাজী মাহমুদুল হাসান, যুব নেতা এনামুল হক, ছাত্র নেতা শরীফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়দের ভাষ্যে, মুফতি নুরুন নাবীর উপস্থিতি শোকাহত পরিবারকে কিছুটা হলেও সান্ত্বনা দিয়েছে। তাঁরা বলেন, “মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD