• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন নাচোলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩০ পিস ইয়াবা সহ ১জন মোটরসাইকেল আরহী আটক। বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন, ভীমপুর বিলে অভিযান, ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করায় পিতাকে পিঠিয়ে হত্যার অভিযোগ গ্রেফতার ১ লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী, কর্তৃপক্ষ বলছে এটি এখন জাতীয় সমস্যা

অপরাধের রহস্য উদ্ঘাটনে সাংবাদিক এবং পুলিশ পরিপুরক শক্তি

admin / ৫৯৮ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

অপরাধের রহস্য উদ্ঘাটনে সাংবাদিক এবং পুলিশ পরিপুরক শক্তি

— এসপি তৌহিদ

নিজস্ব প্রতিবেদকঃ

সমাজের যে কোন ধরনের অপরাধের রহস্য উদ্ঘাটন ও অপরাধ দমনে সাংবাদিক এবং পুলিশ পরিপুরক শক্তি। অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রার আয়োজনে বাংলাদেশের বিভিন্ন শহর, জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে “অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ প্রশিক্ষনমূলক সফরে”র সমাপনী দিবসে প্রধান অথিতির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার) এসব কথা বলেন।

২৪ ডিসেম্বর’ শনিবার রাত ৮ টার সময় রাঙ্গামাটি জেলা প্রেসক্লাবের কনফারেন্স হলে অগ্রযাত্রা’র আয়োজনে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের সমাপনি দিবসে সভাপতিত্ব করেন অনুসন্ধানমুলক জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নব। অগ্রযাত্রার বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীর সঞ্চালনায় প্রশিক্ষন সফরের সমাপনী দিবসে প্রধান অথিতি ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার)। বিশেষ অথিতি ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ ।

অগ্রযাত্রার প্রশিক্ষণমূলক সফরে দেশের বিভিন্ন এলাকা থেকে অগ্রযাত্রা’র ২২ জন সাংবাদিক প্রতিনিধি অংশগ্রহন করে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট অর্জন করেন।

অগ্রযাত্রায় বিভিন্ন ক্যাটাগরীতে বিশেষ কৃতিত্বের জন্য ৬ টি ক্যাটাগরীতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারমধ্য রাজশাহী বিভাগ হতে ২ জন মিজানুর রহমান, শাহাদত হোসাইন সম্মাননা পেয়েছেন।

প্রশিক্ষণ অংশগ্রহনকারী সকল সাংবাদিকদের প্রশিক্ষণের পাশাপাশি রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্রে আনন্দ ভ্রমনে নিয়ে যাওয়া হয়। ২ দিন ব্যাপী প্রশিক্ষণ  বিষয়ভিত্তিক প্রশিক্ষন প্রদান করেন সাপ্তাহিক অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নব। সমাপনী দিবসে অংশগ্রহনকারী সকল সাংবাদিকদের প্রশিক্ষণের ফলোআপও গ্রহন করা হয়।

প্রধান অথিতির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার অগ্রযাত্রা পত্রিকার এ আয়োজনের ভূয়শী প্রশংসা করে আরো বলেন, প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে মূল ধারার সাংবাদিক হিসাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে প্রশিক্ষনের কোন বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD