• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুন্সীগঞ্জের জোড় পুকুরপাড়ায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” সোনারগাঁওয়ে ২৯ বোতল ফেন্সিডি সহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা তিন আসামি গ্রেফতার সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

ভেড়ামারায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin / ৬৩৫ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

ভেড়ামারায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শাহ জামাল, ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও অনলাইন জার্নালিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়াস্থ দৈনিক স্বাধীনতা পত্রিকার নিজস্ব কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক দেশতথ্য বাংলা’র সম্পাদক ও দৈনিক ইত্তেফাক’র সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল বারী।

দৈনিক মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ও দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন,

দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম। আলোচনায় অংশ নেন, দৈনিক স্বাধীনতা পত্রিকার নির্বাহী সম্পাদক নোমান জহির রাজা, হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার এর উপদেষ্টা ও পরিচালক দৈনিক আজকের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহীন আলম লিটন, দৈনিক স্বাধীনতার সহ-সম্পাদক উজ্জ্বল হোসেন, ব্যাবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় সাংবাদিক এবং সাংবাদিকতার বিভিন্ন দিক সুবিধা- অসুবিধা, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে নানা আলোচনা হয়। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা পেশাকে গুরুত্ব দিয়ে দেশ এবং জাতির কল্যাণে একজন সাংবাদিককে যোগ্য হিসাবে গড়ে উঠে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার আহ্বান জানানো হয় কর্মশালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD