• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বগুড়ায় আদালত থেকে পালালো জোড়া খুনের আসামি

Montu Rahman / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় চাঞ্চল্যকর এক ঘটনায় আদালত থেকে পালিয়ে গেছে জোড়া খুন ও ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম (৪০)। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে সে পালিয়ে যায়।

রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। তিনি উপজেলার জিয়ানগর এলাকায় শ্বশুর ও ছেলের বউকে গলা কেটে হত্যার সঙ্গে ডাকাতির মামলার প্রধান আসামি।

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রফিকুলকে জেলখানা থেকে আদালতে হাজিরা দিতে আনা হয়। হাজিরা শেষে আবার জেলখানায় নেওয়ার সময় ভিড়ের সুযোগে পালিয়ে যায় সে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, পলাতক আসামিকে ধরতে একাধিক পুলিশ টিম মাঠে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD