• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ স্কিনসর্ট ঝুলছে কলেজের গেটে

Muntu Rahman / ২০১ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশ্লীল বার্তা পাঠানো ও অনুপযুক্ত প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশট কলেজ ক্যাম্পাসে ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে একাধিক ছাত্রীকে আপত্তিকর বার্তা পাঠাতেন। কারও কাছে ওড়না ছাড়া ছবি চাইতেন, আবার কারও সৌন্দর্য নিয়ে অশালীন মন্তব্য করতেন। এ ধরনের বার্তার স্ক্রিনশট সম্প্রতি ভাইরাল হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী ছাত্রী বলেন, “দুই বছর আগে বিএমসি মহিলা কলেজে থাকাকালীন সামসুল হক স্যার ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। পরে তিনি বিভিন্ন অশোভন মন্তব্য করেন এবং একপর্যায়ে ওড়না ছাড়া ছবি চান। তখন আমি তাকে ব্লক করি।”

অন্য এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, অধ্যক্ষ প্রায়ই তাকে ব্যক্তিগতভাবে দেখা করার চাপ দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে বাদ দেওয়া হয় এবং কলেজ থেকে টিসি দেওয়ার হুমকিও দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিভাবকেরাও উদ্বেগ প্রকাশ করেছেন। এক অভিভাবক বলেন, “একজন শিক্ষক এভাবে ছাত্রীদের সঙ্গে আচরণ করতে পারেন, তা অকল্পনীয়। আমরা চাই, অবিলম্বে এই অধ্যক্ষকে অপসারণ করা হোক।”

এ বিষয়ে অধ্যক্ষ সামসুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং বার্তারও কোনো উত্তর দেননি।

ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD