• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াইলে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত।

Montu Rahman / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সৈয়দ রুবেল নড়াইল:

নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির) কনফারেন্স রুমে এ সেমিনার হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো.আহসানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শিরীন আক্তার, পরিদর্শক মো. আব্দুল মান্নানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন,

“মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এ ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই আমরা মাদকমুক্ত সমাজ উপহার দিতে পারব।”

বক্তারা আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। এর বিস্তার রোধে প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD