• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

রাজারহাটে বাক-প্রতিবন্ধীর ১০ একর জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন

Montu Rahman / ৪২২ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ইউসুফ খাঁন রংপুর

ব্যুরো সংবাদদাতা:

রাজারহাট উপজেলার মনিডাকুয়া গ্রামের বাক প্রতিবন্ধী পানা উল্ল্যাহ ও তার ভাই সোনা উল্লাহ’র পক্ষে দশ(১০)একর ৪৩ শতাংশ জমির আদালতের আদেশ গোপন করে আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু আব্দুল আজিজ সরকার গং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওয়ারিশবর্গ।

নাবালক সোনা উল্লাহ ও পানা উল্ল্যাহর চাচা আদালতের মাধ্যমে বারোসনা চুক্তির কাগজ নয়ছয় করে নব্বইয়ে আজিজ গং নিজের নামে রেকর্ড করায় জমি। রোববার(৭-সেপ্টেম্বর)দুপুর বারোঘটিকায় রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া ঝাকুয়া পাড়া গ্রামের বসতবাড়ি আঙিনায় পানা উল্ল্যাহ ও সোনা উল্লাহ’র অসহায় সন্তানের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সোনা উল্লাহ পুত্র সাইফুল ইসলাম বলেন,আমার নাবালক থাকায় চাচা শরীয়ত উল্ল্যাহ,র করা বারোসনা পাট্টা চুক্তি করেছিলেন সেই চুক্তির মেয়াদ ২৭-১১-১৯৫২ ইং সালে উত্তীর্ণ হয়,পরবর্তীতে জাল-জালিয়াতি করে সব জমি ভোগদখল করলে আমরা মামলা করি,দীর্ঘ সময় মামলার শুনানি শেষে আদালত সোনা উল্লাহ ও পানা উল্ল্যাহর পক্ষে আদালত রায় দেয়, আজিজ গংরা আদালতের রায় গোপন করে নব্বইয়ের রেকর্ড তাদের নামে করে নেয়,যাহা ভূমি আইনে অপরাধ।আমরা আমাদের জমিতে গেলে ভয়ভীতির হুমকি দেয়। পানা উল্ল্যাহ মেয়ে পারুল ও পারভীন বলেন আমার বাবার জমি অন্যরা অবৈধভাবে ভোগদখল করে আসছে,আমি পরিবার নিয়ে রাস্তার জমিতে বসবাস করি।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রতিবেশী আমিনুল ইসলাম,আবুল কাশেম আলী,সোলাইমান আলী,হায়দার আলী।

এবিষয়ে প্রতিপক্ষ আজিজ সরকারের কাছে ক্রয়কৃত জমির মালিক অ্যাডভোকেট মাহবুব খন্দকার বিপ্লব বলেন, মহামান্য আদালতের মাধ্যমে তফসিলকৃত জমির নিয়ে দুপক্ষের মধ্যে সোলেনামা (আপোষনামা) হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD