• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

Muntu Rahman / ১৯২ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মিজানুর রহমান মিলন
গাইবান্ধা প্রতিনিধি।

গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তঃজেলা মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা–রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
‎গ্রেফতারকৃতরা হলেন,১। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের বাসিন্দা বুলবুল হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৯)।
‎২। একই ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিনের ছেলে নাহিদ হাসান (২০)।
‎এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম ঢাকা মেট্রো-ব ১৫-৮৯৫১ নম্বরের আল-আমিন নামক যাত্রীবাহী বাস আটক করে তল্লাশি চালায়। এসময় বাসের ভেতর G-3 এবং G-4 সিটে বসা দুই টিকিটবিহীন যাত্রী শাকিল ও নাহিদের দেহ তল্লাশিতে স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। ঘটনাস্থলেই আলামত ওজন করে নমুনা সংগ্রহ শেষে সিলগালা করা হয়।
‎অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জীমান। এতে সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমানসহ সাতজন কনস্টেবল অংশ নেন।
‎প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা বন্ধু এবং বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা বহন করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD